প্যারিসের আইফেল টাওয়ারসহ অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে বছরের এই সময়ে কোটি পর্যটকের পদচারণায় মুখরিত থাকে। কিন্তু এই বছর প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে এবার স্থানগুলো একপ্রকার শূন্য।
যার ফলে ধস নেমেছে ফ্রান্সের পর্যটনশিল্পে। আক্রান্ত এবং মৃতের সংখ্যা অব্যাহত থাকায়, এখনো অনিশ্চিত কবে স্বাভাবিক অবস্থা ফিরবে।
এখন অনেকটাই পর্যটন শূন্য কোটি পর্যটকের শব্দে মুখরিত আইফেল টাওয়ার। পর্যটনশিল্প ফ্রান্সের আয়ের অন্যতম খাত। কিন্তু করোনার জন্য এবার ধস নেমেছে ফ্রান্সের পর্যটনশিল্পেই।
তবে ১১ মে লকডাউন শিথিল হওয়ায় প্যারিসের আইফেল টাওয়ারসহ বিভিন্ন দর্শনীয় স্থানে দেশটিতে করোনায় আটকে পড়া পর্যটকরা ভ্রমণ করছেন।
দর্শনীয় স্থানে পর্যটক না থাকায় সেখানের দোকানগুলোতেও নেই কেনাবেচা।
ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা থেমে নেই। তাই তারা এখনো আতঙ্কে আছেন।
আনন্দবাজার/এস.কে









