নজরকাড়া ফিচার নিয়ে নতুন ফোন বাজারে আনছে শাওমি। মডেলের নাম রেডমি নোট নাইন। সম্প্রতি এই ফোনের টিজার প্রকাশ করেছে চীনের এই প্রতিষ্ঠানটি।
নতুন এই ফোনটিতে থাকছে ৬.৪ ইঞ্চির বেজেল লেস ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট রাখা হয়েছে ৯০ হার্জ।ফোনটি পরিচালনার জন্য রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৭৫ অক্টাকোর প্রসেসর। সাথে আছে ৪ জিবি র্যাম। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা রাখা হয়েছে ১৩ মেগাপিক্সেলের। এ ছাড়াও ফোনটিতে থাকছে ৪৮+৮+২+২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এক বার চার্জ দিলে টানা দুই থেকে তিন দিন ব্যবহার করা যাবে।
ডিভাইসটিতে রয়েছে ডুয়াল সিমের ব্যবস্থা। একটি ন্যানো এবং তার সাথে আর একটি ন্যানো হাইব্রিড। কানেক্টিভিটির জন্য থাকছে ফোরজি ভিওএলটিই। চলতি মাসেই ফোনটি বাজারে আসবে। যেহেতু এটি মিডরেঞ্জের ফোন তাই দামও থাকবে হাতের নাগালে।
আনন্দবাজার/তা.তা









