কিছু মানুষের ক্ষেত্রে বয়স শুধুমাত্র সংখ্যা। বয়সের চাইতে আরও অনেক বেশি শক্তিশালী তাদের জীবনীশক্তি ও মনোবল। তাই তো জীবনের শতবছর পার করেও আকাশ ওড়ার সাহস দেখাতে পারেন তারা। হ্যাঁ, আক্ষরিক অর্থেই আকাশে ওড়ার কথা হচ্ছে। ১০৩ বছর বয়সে স্কাইডাইভ করে বিশ্বকে চমকে দিলেন এক বৃদ্ধ!
উচ্চতা নিয়ে ভয় না থাকলেও বিরাট শূন্য দু’হাত মেলে ওড়ার সাহস অনেকে কম বয়সেও দেখাতে পারেন না। আর সেখানে কিনা যুক্তরাষ্ট্রের অ্যালফ্রেড আল বাস্কি নামের ১০৩ বছরের বৃদ্ধা ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে প্লেন থেকে একলাফে মহাশূন্যে ভেসে গেলেন।
পাকা চুল আর মোটা চশমার আড়ালে কোনও আড়ষ্ঠতা নেই বেললেই চলে। বরং প্রতিটি মুহূর্ত উপভোগ করলেন তিনি। আর অজান্তেই নাম লিখিয়ে ফেললেন গিনেস বুকে। ১০৩ বছর ১৮১ দিন বয়সে প্রথমবার কোনও পুরুষ প্যারাশুট জাম্প করলেন। তবে মজার ব্যাপার হল, তিনি বিশ্ব রেকর্ড গড়তে একেবারেই এমনটা করেননি। বরং তার কারণ সম্পূর্ণ আলাদা।
তিনি তার দুই নাতিকে কথা দিয়েছিলেন তারা স্নাতক হয়ে গেলে আনন্দে প্লেন থেকে শূন্যে ঝাঁপ দেবেন। দাদুর স্বপ্নপূরণ করে স্নাতক হয়েছেন দুই নাতিই। আর প্রতিজ্ঞাবদ্ধ দাদুও তাই এক মুহূর্তে দেরি না করে প্যারাশুট জাম্প করেই সেলিব্রেশনে মাতেন। এখন তার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে অ্যালফ্রেডকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কিন্তু এটা তার প্রথমবার নয়, এর পূর্রে ১০০ বছর বয়সে প্রথমবার স্কাইডাইভ করেছিলেন অ্যালফ্রেড।
আনন্দবাজার/এফআইবি









