মা হারালেন দেশ বরেণ্য, দেশের খ্যাতিমান ও জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। আজ ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ৮৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন কুমার বিশ্বজিতের মা শোভা রাণী দে।
কুমার বিশ্বজিৎ’র ঘনিষ্ঠ সংগীতশিল্পী কিশোর দাস গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোর জানান, তিনি (শোভা রাণী দে) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত এক মাস ধরে হাসপাতালে তার চিকিৎসা চলছিল। বয়স হওয়ায় বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরে আমাদের সবাইকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিলেন।
বিকেলে রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাট শোভা রাণী দের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
এর আগে ১৯৯৪ সালে কুমার বিশ্বজিৎ তার বাবা সাধন রঞ্জন দে’কে হারান।
আনন্দবাজার/শাহী








