মঞ্চ অভিনেত্রী ও মঞ্চ নির্দেশক ইশরাত নিশাত আর নেই। রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বোনের বাসায় ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার অকাল মৃত্যুতে নাট্যাঙ্গনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাট্যাঙ্গনের অনেকে শোক প্রকাশ করেছেন।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নিশাতের মরদেহ রাখা হয়েছে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ‘দেশ নাটক’ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।
আনন্দবাজার/শাহী









