করোনাভাইরাসে নগদের কোনো আক্রান্ত হলে তাদের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা দিবে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’। দেশের তাদের সব উদ্যোক্তা, পরিবেশক, বিক্রয়কর্মীসহ বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা নগদ পরিবারের প্রায় ২ লাখ সদস্যের চিকিৎসার দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি।
এই দুর্যোগের সময়ও মানুষের ভোগান্তি কমাতে এবং মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে নগদের উদ্যোক্তা, পরিবেশক, বিক্রয়কর্মীসহ প্রতিষ্ঠানটির কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মীদের এই শ্রম ও ত্যাগকে গভীরভাবে শ্রদ্ধা করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত কর্মীদের ও তাদের পরিবারের পাশে থাকার প্রয়াস ও কৃতজ্ঞতা থেকেই নগদ এ উদ্যোগটি নিয়েছে।
কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রথম থেকে অনেক বেশি সচেতন ডাক বিভাগের এ প্রতিষ্ঠানটি। যে কারণে ২৫ মার্চ থেকে এর কর্মীরা ‘হোম অফিস’ করছেন। কেউ যেন এই দুর্যোগের সময় আতঙ্কিত না হন, সেজন্য নিয়মিত যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ। এছাড়া মাঠ পর্যায়ে যারা মানুষের সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছেন, তাদের নিরাপত্তা নিয়েও কাজ করছে নগদ।
আনন্দবাজার/রনি









