বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে গতকাল মঙ্গলবারের শেয়ারবাজার। এদিন সব ধরনের সূচক বেড়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিনের লেনদেন তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। এই স্টকের প্রধান সূচক ডিএসইএক্স এক মাস পর সাত হাজার পয়েন্ট ছাড়ালো।
এদিন ডিএসইর সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪৯ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকটি এক মাস চার দিন পর ফের ৭ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে আগের বছরের ৭ ডিসেম্বর সূচকটি ৭ হাজার ৪ পয়েন্টে অবস্থান করেছিল।
এদিন অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ দশমিক ১৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৯৫ দশমিক ৮৭ পয়েন্টে এবং ২ হাজার ৬২৬ দশমিক ৬৬ পয়েন্টে। এদিন এক হাজার ৯৭৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর এদিনের লেনদেন তিন মাস চার দিনের মধ্যে সর্বোচ্চ। আগের বছরের ৭ অক্টোবর আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল দুই হাজার ৪৯৭ কোটি টাকার। এদিন ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৯টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৪৬টি এবং ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই এদিন ১৮৯ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৬৭ দশমিক ৩৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। এদিন সিএসইতে ৬২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আনন্দবাজার/শহক









