করোনা সংক্রমণের শঙ্কায় থেকেই মালয়েশিয়ার সরকার দেশের নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে। এই মহামারিতে ইন্দোনেশিয়ার পর এবার মালয়েশিয়ার নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) এ বিষয় নিশ্চিত করেছেন দেশটির ধর্মমন্ত্রী জুলিফিকলি মোহাম্মদ আল বাকরি।
সংক্রমণের আশঙ্কা ও ভ্যাকসিন না থাকার কারণে মালয়েশিয়ার নাগরিকদের এবছর হজ পালনে নিষেধ করা হয়েছে। প্রতিবছর মালয়েশিয়া থেকে কয়েক হাজার মানুষ হজ পালন করতে সৌদি আরবে যায়।
এদিকে করোনার কারণে এবার কঠোর নিয়ম মেনে প্রতিটি দেশ থেকে কোটার ২০ শতাংশ হজযাত্রী নেয়ার কথা চিন্তা করছে সৌদি সরকার।
আনন্দবাজার/তা.তা









