মহামারি করোনা ভাইরাসের কারণে ইতিহাসের সর্বোচ্চ দরপতনের পর অবশেষে তেলের দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এক মাসের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে।
গেল ২০ এপ্রিল প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ঋণাত্মক ৩৭ ডলারের নিচে নেমে যায়। যদিও রেকর্ড পরিমান দরপতনের পরে তেলের দাম বাড়তে থাকে। গেল সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের ওঠে দাম ৪০ ডলার। এরপর তেলের দাম কিছুটা কমলেও আজ শুক্রবার লেনদেনের শুরুতে আবার দাম বাড়ার প্রবণতা দেখা দিয়েছে।
এদিন ১ দশমিক ২৭ শতাংশ দাম বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৩৯ ডলারে দাঁড়িয়েছে। এরপরও সপ্তাহের ব্যবধানে তেলের দাম ১ দশমিক ৩৮ শতাংশ এবং বছরের ব্যবধানে ৩৪ দশমিক শূন্য ৪ শতাংশ কম রয়েছে। অবশ্য মাসের ব্যবধানে তেলের দাম ১৯ দশমিক ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আনন্দবাজার/এম.কে








