পর্যাপ্ত ঘুম না হওয়া যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনিভাবে অতিরিক্ত ঘুমও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অতিরিক্ত ঘুম শরীরে ডায়াবেটিস এবং হার্টের বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া বেড়ে যায় মৃত্যুঝুঁকিও।
সুস্থ থাকতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে ৭-৮ ঘণ্টা ঘুমানোর পরামর্শ দেন চিকিৎসকরা। চলুন জেনে নেই অতিরিক্ত ঘুমের কারণে শরীরের কি কি ক্ষতি হয় :
- অতিরিক্ত ঘুমের কারণে শরীরে বাসা বাধতে পারে ডায়বেটিস, উচ্চ রক্তচাপ।
- যাদের বেশি ঘুমানোর অভ্যাস, একদিন কম ঘুমালে তাদের মাথা যন্ত্রণার মতো সমস্যার সম্মুখীন হতে হয়।
- দীর্ঘক্ষণ শুয়ে থাকার কারণে হাত চলা বা কোনো রকম মুভমেন্ট হয় না, ফলে মেদ বাড়ার সম্ভাবনা বেশি।
- বেশি ঘুমের কারণে কোমরে, পিঠে যন্ত্রনা হতে পারে।
- অনেক সময় মানসিক অবসাদে থাকা মানুষ অতিরিক্ত ঘুমায়। তবে বেশি ঘুমে মানসিক অবসাদ আরও বেড়ে যায়।
- অতিরিক্ত ঘুমানোর কারণে হার্ট অ্যাটাকের প্রবণতা দ্বিগুণ বেড়ে যায়।
- খুব কম বা খুব বেশি ঘুমানোর ফলে মস্তিষ্কের কাজ করার ক্ষমতা হ্রাস পায়। নারীরা পাঁচ ঘণ্টার কম অথবা ৯ ঘণ্টার বেশি সময় ধরে নিয়মিত ঘুমালে দুই বছরের জন্য তাঁদের মগজের কর্মক্ষতা কমে যেতে পারে।
আনন্দবাজার/টি এস পি








