ভারতের উত্তরাঞ্চলে গত ২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। হিমাচল প্রদেশের চাম্বা অঞ্চল ছিল এ ভূমিকম্পের কেন্দ্রস্থল।
গত রবিবার (২৯ মার্চ) রাতে গোটা এলাকায় প্রথম দফায় ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৫। সোমবার (৩০ মার্চ) সকালে দ্বিতীয়বারের মত ওই এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৬।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, হিমাচলে কেন্দ্রস্থল হলেও এটি অনুভূত হয় দেশের উত্তরের বেশকিছু এলাকায়। এসময় আতঙ্কিত হয়ে লোকজন ঘরের বাইরে বেরিয়ে আসে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আনন্দবাজার/তা.তা









