নির্বাচন ১৫ জুন
কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) এর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ সিটিতে ভোট গ্রহণ করা হবে আগামী ১৫ জুন। নির্বাচন কমিশন (ইসি) জানায়, আগামী ১৭ মে কুমিল্লা সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ১৯ মে এবং প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোট গ্রহণ ১৫ জুন।
আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সম্মেলন কক্ষে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার।
আগামী ১৫ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সম্মেলন কক্ষে আউয়াল কমিশনের দ্বিতীয় সভা শুরু হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব নেওয়ার পর কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে এটিই প্রথম নির্বাচন হতে যাচ্ছে।
আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। এজন্য কুমিল্লা সিটির মেয়াদ শেষ হবে ২০২২ সালের ১৬ মে। আর ভোটগ্রহণ করতে হয় মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে। এ হিসেবে গত বছরের ১৬ নভেম্বর থেকে এ সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়ে গেছে। এর আগে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটিতে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের নির্বাচনে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু দ্বিতীয়বারের মতো এ সিটিতে নির্বাচিত হয়েছিলেন। এ সিটিতে সে সময় ভোট হয়েছিল ১০৩টি কেন্দ্রে। মোট ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।
নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ওই বছরের ১৭ মে। এক্ষেত্রে ভোটগ্রহণ করতে হবে আগামী ১৬ মে'র মধ্যে।
২০১১ সালে দুটি পৌরসভাকে একীভূত করে গঠন করা হয় কুমিল্লা সিটি করপোরেশন নামে নতুন একটি করপোরেশন। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে এ সিটি পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে আয়তন বাড়ানো হয় প্রয় তিনগুণ। এতে দেখা দেয় সীমানা জটিলতা। কুমিল্লা সিটি করপোরেশ ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্যে আমরা ভোটার তালিকা হালনাগাদসহ সবরনের প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পেলেই আমাদের কার্যক্রম শুরু করবো।









