সম্প্রতি নতুন আবিষ্কারে জানা গিয়েছে, ব্ল্যাকহোল পৃথিবীর খুব কাছেই অবস্থান করে। দক্ষিণ গোলার্ধে শীতকালে টেলিস্কোপিয়াম নক্ষত্রপুঞ্জের ওপরের দিকে নীল আলোক বিন্দু চোখে পড়ে। সেই আলোকবিন্দু মূলত কাছাকাছি কক্ষপথে আবর্তনরত দুটি নক্ষত্র। আর এই নক্ষত্রের সঙ্গী হিসেবে রয়েছে পৃথিবীর খুব কাছের একটি ব্ল্যাকহোল।
পৃথিবীর নিকটতম কৃষ্ণগহ্বর বলা হলেও মানব স্কেলে এর দূরত্ব এক হাজার আলোকবর্ষ। যা এক বিশাল দূরত্ব। যদি মিল্কিওয়ে ছায়াপথকে স্কেল ধরা হয়, তবে সূর্য ও পৃথিবীর দূরত্ব চুল পরিমাণ আর ওই কৃষ্ণবিবরের দূরত্ব দাঁড়ায় চার কিলোমিটার। কিন্তু মহাবিশ্বের বিশালতা বিবেচনায় যা এক লাখের বেশি আলোকবর্ষ জুড়ে রয়েছে, এইচআর ৬৮১৯ পৃথিবীর বেশ কাছাকাছিই।
৬ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক। সম্প্রতি অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস সাময়িকীতে এই গবেষণাবিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে।
আনন্দবাজার/এস.কে









