নভেল করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ২১৩ জন। মৃত্যু হয়েছে ৯৭ জনের। দেশটিতে দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ১৫২ জন। অপরদিকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ২০৬ জন।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান জানায়, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ১৬১ এবং মৃতের সংখ্যা ২ হাজার ২১২। এই পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ২০ হাজার ৯৬৯ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে সোমবার সকাল পর্যন্ত ৩১ দশমিক ১৪ শতাংশ রোগী সুস্থ হয়েছেন।
আনন্দবাজার/ টি এস পি









