বিশ্বব্যাপি মহামারী আকারে ছড়িয়ে পরা করোনাভাইরাসের কারণে দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় কমানো হয়েছে দুই ঘণ্টা। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, নতুন সময় অনুযায়ী শুরুতে এবং শেষে লেনদেনের সময় কমানো হয়েছে একঘণ্টা করে। অর্থাৎ সকাল সাড়ে ১০টার পরিবর্তে লেনদেন শুরু হবে বেলা সাড়ে ১১টায়। আর দুপুর আড়াইটার পরিবর্তে লেনদেন শেষ হবে দুপুর দেড়টায়।
এর আগে বুধবার (১৮ মার্চ) ডিএসই ও সিএসই পরিচালনা পর্ষদ বৈঠক করে লেনদেনের সময় একঘণ্টা কমানো হয়েছে। বৈঠক শেষে জানানো হয়েছিল বৃহস্পতিবার থেকে লেনদেন বিকাল আড়াইটার পরিবর্তে দুপুর দেড়টায় শেষ করা হবে।
নতুন সময়সূচি অনুযায়ী আজ (১৯ মার্চ) থেকে পুঁজিবাজারে লেনদেন সকাল সাড়ে ১০টার পরিবর্তে সকাল সাড়ে ১১টায় শুরু হয়েছে।
আনন্দবাজার/তা.তা









