করোনাভার সংক্রমণ ঠেকাতে অন্যদেশের মতো ভারতজুড়েও কোনোরকম পূর্ব ঘোষণা না দিয়েই লকডাউন ঘোষণা করা হয়। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় শহরগুলোতে নিম্ম আয়ের দিনমজুর এবং শ্রমিক শ্রেণি এতে করে বেশি বিপদে পড়ে যান। একে তো শহরে তাদের থাকার জায়গা নেই, অন্যদিকে পরিবহন বন্ধ। ফলে হাজার হাজার এই ভাসমান শ্রমিক পায়ে হেঁটে, বিকল্প উপায়ে নিজ বাড়ি অভিমুখে যাত্রা শুরু করেন।
এ পরিস্থিতিতে ৭ দিন ৭ রাত বিহারের গাজিয়াবাদ থেকে সাহারসা পর্যন্ত সাত ভাসমান শ্রমিকের সঙ্গে পথ চলেন চলচ্চিত্র নির্মাতা বিনোদ কাপরি।
আউটলুকের সাথে বিনোদ কথা বলেছিলেন ভাসমান শ্রমিকদের সঙ্গে সেই পথচলা নিয়ে। বলেছেন কেন তিনি শুরু করেছিলেন এই যাত্রা। কী ধরনের ঘাত-প্রতিঘাত ছিল সেই রোমাঞ্চকর অভিযাত্রায়।









