করোনার কারনে অর্থনীতিতে যে বিপর্যয় নেমে এসেছে তা কাটিয়ে উঠতে মূল্য সংযোজন কর তিনগুণ বাড়াচ্ছে সৌদি আরব। এছাড়া আগামী ১ জুন থেকে দেশটির সরকারি চাকরিজীবীরা কোনো ভাতা পাবেন না। অন্যদিকে করোনার প্রভাবে দেশটিতে তেলের দাম কমার সাথে সাথে বিক্রিও নেমেছে তলানিতে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে ভ্যাটের পরিমাণ ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ করা হবে।আন্তর্জাতিক বাজারের তেলের দাম অস্বাভাবিক হারে কমে যাওয়ার পর মূল্য সংযোজন কর বাড়ানোর সিদ্ধান্ত নিল সৌদি সরকার। এতে করে করোনার কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান সোমবার এক বিবৃতিতে বলেন, এই পদক্ষেপগুলো কষ্টদায়ক, কিন্তু অর্থনীতিকে গতিশীল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আনন্দবাজার/শহক









