অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান অভিনীত ‘গুড নিউজ’র সুখবর যেন শেষই হচ্ছে না। মুক্তির ২৪তম দিনে সিনেমাটির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এক টুইটের মাধ্যমে জানান, ‘গুড নিউজ’ পূর্ণ করেছে ডাবল সেঞ্চুরি। পেরিয়ে গেছে ২০০ কোটি রুপির মাইলফলক। রোববার সিনেমাটি ১ কোটি ৮৯ লাখ রুপি সংগ্রহের মাধ্যমে প্রবেশ করেছে ২শ’ কোটির ক্লাবে।
‘গুড নিউজ’ প্রযোজনা করেছে করণ জোহরের ধর্ম প্রোডাকশনস। তাই সবাইকে শুভেচ্ছা জানিয় করণ জোহর তার টুইটারে লেখেন, চারদিকে সবার মুখে হাসি। এই ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।
রাজ মেহতা পরিচালিত ‘গুড নিউজ’ সিনেমায় অক্ষয়-কারিনা ছাড়াও অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদবাণী।
আনন্দবাজার/তাঅ








