অনলাইনে অসংখ্য মিউজিক ভিডিও ও কমেডি শর্টফিল্ম করে ব্যাপক পরিচিতি পান বগুড়ার ছেলে হিরো আলম। এর আগে ২০১৭ সালে তার চলচ্চিত্রেও অভিষেক হয়। অভিনয় করেছেন ‘মার ছক্কা’ নামের একটি ছবিতে। এবার তিনি চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন। হিরো আলমের প্রযোজনায় তার প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আসছে ২৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।
জানা যায়, নিজের প্রযোজিত ছবিটির নায়ক হিরো আলম নিজেই। এদিকে তার বিপরীতে নায়িকা তিন জন। তারা হলেন- সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি, নুসরাত জাহান। এছাড়া আরও অভিনয় করেছেন আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার ও কালা আজিজ প্রমুখ।
সম্প্রতি হিরো আলমের ছবির একটি পোস্টার মুক্তি পেয়েছে। সামাজিকমাধ্যমে পোস্টার প্রকাশের পর থেকেই অনেকেই হাসির ইমোজি দিচ্ছেন। অনেকেই করছেন নেতিবাচক মন্তব্য। ছবির মান ও রুচি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে
ছবির ব্যাপারে পরিচালক মুকুল জানান, যেহেতু সেন্সর বোের্ড ছবিটি অনুমতি পেয়েছে, তাই ছবিটি ভালো ছবি। কারণ সেন্সর বোর্ডে যারা বসে আছেন, তারা তো আর মূর্খ নন। তাছাড়া হিরো আলম এখন বাংলাদেশে তুমুল জনপ্রিয়। দেশ এবং বাইরেও তার ফ্যান রয়েছে।
মুকুল জানান, শাকিব খানের চেহারা ভালো আর হিরো আলমের চেহারা খারাপ। বর্তমানে শাকিব সিনেমাপ্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয়। আর হিরো আলম সকল শ্রেণির মানুষের কাছে জনপ্রিয়। যে কারণে আমি মনে করি, শাকিব খান হিরো আলমের চেয়ে অধিক জনপ্রিয় নন।
আনন্দবাজার/শাহী









