ভারত ও চীনে ব্যাপক পরিসরে করোনা পরীক্ষা হচ্ছে না। ঠিকঠাক পরীক্ষা হলে সেখানে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে টানা বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তার ট্রাম্প প্রশাসনকে। এমন সময়ে নিজের ভাবমূর্তি রক্ষার্থেই ভারত ও চীনের সঙ্গে আমেরিকার তুলনা করলেন ট্রাম্প।
নভেল করোনারভাইরাসের তান্ডবে আমেরিকা জুড়ে চলছে মৃত্যুমিছিল। তার মধ্যেই কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সারাদেশে।
শুক্রবার (৫ জুন) মেইনে পিউরিটান মেডিক্যাল প্রোডাক্টসের দফতর পরিদর্শনে যেয়ে আমেরিকার সঙ্গে অন্যান্য দেশের তুলনা করেন ট্রাম্প। এ সময় ট্রাম্প জানান, উন্নত মানের র্যাপিড টেস্টের কিট তৈরি সংস্থা পিউরিটান। তাদের সেই কিটের মাধ্যমে পরীক্ষা করা গেলে ভারত ও চীন, দুই দেশেই আক্রান্তের সংখ্যাই আরও ব্যাপক হতো বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, 'দেশবাসীকে বলতে চাই, আমাদের এখানে বেশি পরীক্ষা হয় বলেই রোগীর সংখ্যা বেশি। ভারত এবং চীনে ব্যাপক হারে পরীক্ষা হলে তাদেরও আক্রান্তের সংখ্যা অনেক বাড়বে।
আনন্দবাজার/তা.তা









