ইতিহাসের সবচেয়ে বেশি খরাপ্রবণ বছর পার করছে অস্ট্রেলিয়া। এতে দেশটির কৃষি খাত স্মরণকালের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চলতি বছর অস্ট্রেলিয়ায় শস্যের উৎপাদন রেকর্ড কমার সম্ভবনা রয়েছে। দেশটির সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।
দেশটির কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছর জোয়ার, তুলা ও ধানসহ দেশটির গ্রীষ্মকালীন শস্য উৎপাদন ৬৬ শতাংশ পর্যন্ত কমতে পারে, যা গত চল্লিশ বছরে সর্বনিম্ন। এছাড়া শীতকালীন শস্য উৎপাদন ৫ শতাংশ কমার আশংকা রয়েছে।
খাতসংশ্লিষ্টদের মতে, আবহাওয়া পরিবর্তন না ঘটলে গ্রীষ্মকালীন শস্যের সঙ্গে দেশটির শীতকালীন শস্যেরও ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভবনা আছে। এতে মূলত মন্দায় পড়বে দেশটির শীতকালীন গম উৎপাদন। বিশ্বের অন্যতম শীর্ষ গম রফতানিকারকের তালিকা থেকে সরে এখন কৃষিপণ্যটির আমদানিকারকে পরিণত হয়েছে দেশটি।
আনন্দবাজার/তাঅ









