দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। আর অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা গেল কর্মদিবসের থেকে ৬৬ কোটি ৮০ লাখ টাকা বেশি। এর আগে বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৩৬ কোটি ৫৮ লাখ টাকার।
রবিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে মোট ৩৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৫৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার দর।
এদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮২ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর।
আনন্দবাজার/এম.কে









