করোনায় গত সোমবার (৩০ মার্চ) একদিনে যুক্তরাষ্ট্রে ছয় বাংলাদেশিসহ মোট ৫৭৩ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা আরও ২০ হাজার। এ নিয়ে দেশটিতে ২৯ বাংলাদেশি মারা গেলেন।
যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৩ হাজারেরও বেশি। এমতাবস্থায় নিউইয়র্কে প্রবাসীদের জরুরি চিকিৎসা দিতে বাংলাদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট।
প্রাণঘাতী করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে নিউইয়র্কে পৌঁছেছে নৌবাহিনীর এক হাজার শয্যা বিশিষ্ট ভাসমান হাসপাতাল। পরিস্থিতি মোকাবেলায় হিমশিম অবস্থায় ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে স্থাপন করা হয়েছে আরও একটি হাসপাতাল।
এমন অবস্থাতেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশব্যাপী লকডাউনের পরিকল্পনা নাকচ করেছেন।
আনন্দবাজার/তা.তা









