শেয়ার বাজারের তালিকাভুক্ত রতনপুর স্টিল রি-রোলিং মিলসের (আরএসআরএম) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
অ্যাকাউন্টসসহ অন্যান্য বিষয়ে আপডেট তথ্য দিতে ব্যর্থ হওয়াতে বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেছেন, একাউন্টসহ বেশ কিছুর সঠিক তথ্য না থাকায় কোম্পানির রাইট আবেদন বাতিল করা হয়েছে।
বিএসসি তথ্যমতে, রাইট ইস্যুর প্রস্তাবে আরএসআরএমের আপডেট তথ্য জমা দেওয়ার জন্য গত ৩১ অক্টোবর সর্বশেষ সময়সীমা ছিল। কিন্তু কমিশনে তা জমা দিতে ব্যার্থ হয় তারা। এছাড়া এর আগে ২ দফায় সময় বাড়িয়েও আপডেট তথ্য দেয় নি কোম্পানিটি।
উল্লেখ্য, আরএসআরএম স্টিল ৩টি সাধারন শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দিয়েছিল। সেক্ষেত্রে প্রতিটি শেয়ার ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা করে ইস্যু করার প্রস্তাব করেছিল। তবে শুরুতে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ২০ টাকা করে ইস্যুর প্রস্তাব করেছিল।
আনন্দবাজার/এম.কে









