পাকা চুল কালো করার জন্য অনেকেই কলপ বা কৃত্রিম রঙ ব্যবহার করেন। তবে এসব কেমিকেলযুক্ত হেয়ার কালার চুলের জন্য বেশ ক্ষতিকর। বেশিরভাগ কেমিকেলযুক্ত রঙেই অ্যামোনিয়া থাকে, যা থেকে মাথার ত্বকে অ্যালার্জি হতে পারে। অনেকেরই অল্প বয়সেই চুল পাকতে শুরু করে। দূষণ, স্ট্রেস, অযত্ন, ভুল ডায়েট বা স্বাস্থ্যহানির কারণে এই সমস্যা হয়। এক্ষেত্রে প্রাকৃতিক হেয়ার ডাই সবারই কাজে লাগে। তো চলুন জেনে নিই পাকা চুল কালো করার ঘরোয়া উপায় :
যা যা লাগবে
১০০ গ্রাম তিসির তেল, ২ টি মাঝারি মাপের পাতিলেবু , ২ কোয়া ছোট রসুন, ৫০০ গ্রাম মধু।
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি লেবুর খোসা ছাড়িয়ে নিন এবং অন্যটি ছোট ছোট টুকরো করে নিন। এবার রসুন ও লেবু পেস্ট করে নিন। তবে পেস্ট করার সময় কোনোভাবেই পানি মেশানো যাবে না।
এবার এই মিশ্রণের সঙ্গে তিসির তেল এবং মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি একটি পরিষ্কার এয়ার টাইট কাঁচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। এবং একদিন পর বের করে ব্যবহার করুন। প্রতিদিন খাওয়ার আধা ঘণ্টা আগে দিনে তিন বার এক চামচ করে খান। এক্ষেত্রে কাঠের চামচ ব্যবহার করুন।
মিশ্রণটি নিয়মিত খেলেই পাকা চুল কালো হয়ে উঠবে। এছাড়া মিশ্রণটি খেলে দৃষ্টিশক্তি প্রখর হবে, চুল পড়ার সমস্যা দূর হবে এবং নতুন চুল গজাবে। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবং কুঁচকানো চামড়া টানটান করবে।
আনন্দবাজার/টি এস পি









