ভ্যাকসিন না আসলেও যুক্তরাষ্ট্রে সবকিছু চালু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে এসে এ কথা জানান তিনি। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ট্রাম্প বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আসুক বা না আসুক যুক্তরাষ্ট্রে সব কিছু ফের চালু হবে।
ডোনাল্ড ট্রাম্প জানান, চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রে সব কিছু চালু হওয়ার জন্য ভ্যাকসিনের অপেক্ষায় থাকবেন না তিনি। লকডাউন উঠে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প।
এ সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্র তৈরির তৎপরতার সঙ্গে করোনার ভ্যাকসিন প্রকল্পের তুলনা করেন। করোনার ভ্যাকসিন না এলেও আমেরিকানদের অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরতে হবে, এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প।
আনন্দবাজার/টি এস পি









