একের পর এক ঝড়ের তাণ্ডবে বৃহত্তর রাজশাহী অঞ্চলের প্রায় ৫ থেকে ১৫ ভাগ আম নষ্ট হয়েছে। ফলে বাগানগুলো থেকে অনেক আম ঝরে পড়ায় দিশেহারা বাগান মালিকরা।
কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁয় যে পরিমাণ আম ঝড়ে পড়েছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় তিনশো কোটি টাকা।
ঘূর্ণিঝড় আম্পান ও বুধবারের (২৭ মে) কালবৈশাখী ঝড়ে এ ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, এখনও যে পরিমাণ আম বাগানগুলোতে আছে তা সঠিকভাবে পরিচর্যা করে বাজারজাত করলে ভালো দাম পাবে বাগান মালিকরা।
এদিকে, করোনা ভাইরাসের কারণে আম বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তায় আছেন বাগান মালিকরা। তার উপর একের পর এক ঝড়ে ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের সরকারি প্রণোদনার আওতায় আনার দাবি জানান রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সচিব গোলাম জাকির হোসেন।
আনন্দবাজার/রনি









