প্রেমিকার জন্মদিনে কোয়ারেন্টাইন ভেঙে তার কাছে ছুটে গেলেন প্রেমিক। প্রেমিকার সাথে দেখা করতে তিনবার কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙে বাইরে বের হয়েছেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার পার্থে। এই ঘটনায় কারাগারে পাঠানো হয়েছে ওই যুবককে।
জানা যায়, ওই যুবকের নাম ইউসুফ কারাকায়া। প্রথমে তার ছয়মাসের হাজতবাসের সাজা হলেও পরে তা কমিয়ে একমাস করা হয়েছে। গত জুলাইয়ে অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ায় করোনা আবহে নিয়মানুসারে একটি হোটেলে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হয় তাকে।
প্রশাসনের পক্ষ জানায়, আগামী দুই সপ্তাহ পার্থের মেরকিউর হোটেলে থাকবেন ইউসুফ। কিন্তু প্রথম দিন থেকেই কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙে হোটেল থেকে পালান তিনি। তাকে নিতে গাড়ি নিয়ে আসেন প্রেমিকা। ঘরের জানালা থেকে একটি মইয়ের সাহায্যে নিচে নামেন ইউসুফ। তারপর গাড়িতে হোটেলের একদম নিকটেই অবস্থিত প্রেমিকার বাড়িতে চলে যান তিনি। পরদিনও একই কাণ্ড ঘটান। এমনকি হোটেল কর্মীরা মইটি সরিয়ে দিলে দুইজন মিলে নতুন মই নিয়ে আসেন।
গ্রেফতারের পর জিজ্ঞাবাসাদে ওই যুবক বলেন, প্রেমিকার জন্মদিনে তার সঙ্গে দেখা করতেই এসেছিলেন। না আসলে ঝামেলা হত, তাই নিয়ম ভেঙে এসেছেন তিনি।
আনন্দবাজার/টি এস পি









