যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভ ঠেকাতে স্থানীয় প্রশাসন ব্যর্থ হলে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১লা জুন) এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। দেশজুড়ে সহিংস বিক্ষোভকে তিনি সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দেন।
তিনি জানান, এ ধরনের সহিংস কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে আইন-শৃংখলা বাহিনীকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। তবে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের প্রতি তার সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। যদিও হোয়াইট হাউজের সামনে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।
এদিকে, ট্রাম্পের সেনা মোতায়েনের হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছে নিউ ইয়র্ক, মিশিগানসহ কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর। আজ সপ্তম দিনের মত গোটা যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
আনন্দবাজার/তা.তা









