নভেল করোনাভাইরাসের কারণে কাজ হারিয়েছেন পৃথিবীর প্রায় কয়েক লক্ষ মানুষ। এতে পুরো বিশ্বে আর্থিক মন্দা দেখা দিয়েছে। মহামারীর এই পরিস্থিতিতেও এক মার্কিন নাগরিক নিজের পায়ের পাতার ছবি বিক্রি করে মাসে প্রায় তিন লাখ টাকা রোজগার করছে। রিপাবলিক ওয়ার্ল্ড’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, আমেরিকার অ্যারিজোনার ৩৫ বছর বয়সী ওই বাসিন্দার নাম জেসন স্ট্রম। তার এই পায়ের পাতার ছবি পুরুষ-নারী উভয়েই কিনে থাকেন। ওই ছবি বিক্রি করেই প্রতি মাসে ৪ হাজার ডলার আয় করেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা। তার নিজস্ব ইনস্টাগ্রাম পেজে ফলোয়ারের সংখ্যা প্রায় ৫০ হাজার।
পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছুর প্রতি তীব্র আকর্ষণ থাকে। তেমনই অনেক মানুষ আছেন যারা অন্যের পায়ের পাতার ছবির প্রতি আকৃষ্ট হন। জেসন নিজেও সেরকম একজন। তাই তিনি এই রাস্তায় অর্থ উপার্জনের রাস্তা খুঁজে বের করেন। তারপর নিজের পায়ের পাতার ছবি তুলে বিক্রি করতে শুরু করেন।
এই কাজের জন্য তিনি 'only fans' নামে একটি ওয়েবসাইটের সাহায্য নেন। যার মাধ্যমে সরাসরি নিজের গ্রাহকদের ছবি পাঠান তিনি। এই ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নিতে গেলে প্রতি মাসে গ্রাহককে ৭.৯৯ ডলার দিতে হয়।
এ ব্যাপারে জেসন বলেন, যেহেতু এই সমস্ত ছবি বিনা পয়সায় বা অনলাইনে বিনামূল্যে পাওয়া যায় না, তাই সবাই ওয়েবসাইট থেকে ছবিগুলো কেনেন। এজন্য আমি টাকাও পাই। আর আমি নিজেও একইভাবে পায়ের পাতার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। তাই ওদের ব্যাপারটা বুঝতে আমার অসুবিধা হয় না।
আনন্দবাজার/টি এস পি









