মহামারী করোনাভাইরাসের সময়কালে অফিস গুটিয়ে পালিয়ে যাওয়া ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহকে সোমবার (০৬ জুলাই) লক্ষ্মীপুর ও নোয়াখালীর জেলার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক বলেন, পুজিবাজারে অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজের এমডি মো. শহীদ উল্লাহ এবং তার স্ত্রী নিপা সুলতানাকে আটক করা হয়েছে।
করোনাভাইরাস মহামারীকালে ঢাকা স্টক চেঞ্জ এর ব্রোকারেজ হাউজের ক্রেস্ট সিকিউরিটিজ গুটিয়ে এর মালিক শহিদ উল্লাহ সম্প্রতি লাপাত্তা হয়ে যান। এতে করে বিপাকে পড়ে ব্রোকারেজ হাউজটির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। সঙ্কটকালে তাদের শেয়ার ও অর্থ আটকে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তারা।
জানা যায়, ব্রোকারেজ হাউজটির অধীনে প্রায় ২১ হাজারের মতো একাউন্ট আছে। তাতে যে শেয়ার রয়েছে, তার বাজার মূল্য ৮২ কোটি টাকা।
এরপর দুই বিনিয়োগকারী পল্টন থানায় দুটি মামলা করেন। পুলিশ কর্মকর্তা আজিমুল জানান, ভুক্তভোগী দুজন মামলায় অভিযোগ করেন, যে তাদের কাছ থেকে এক কোটি টাকার বেশি নিয়ে লাপাত্তা হয়েছেন আসামি শহিদ উল্লাহ।
আনন্দবাজার/এম.কে









