নীলফামারী জেলার চিলাহাটি সরকারি খাদ্যগুদামে চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। গতকাল রোববার সকালে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন চিলাহাটি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মতলুুবুুর রহমান, ভোগডাবুড়ির কৃষক আব্দুস সামাদ রাজু। সরকারি বিধি মোতাবেক চিলাহাটি সরকারি খাদ্যগুদামে ভোগডাবুরী, কেতকীবাড়ী, গোমনাতী, বামুনিয়া ও জোড়াবাড়ি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি ধরে ধান সংগ্রহ করা হচ্ছে।









