ভারতের মুম্বাই থেকে পাঁচশ কিলোমিটার পূর্বে অবস্থিত এই হ্রদ ৫০ হাজার বছর পূর্বে পৃথিবীতে একটি গ্রহাণুর আঘাতের ফলে জন্ম নেয়। মহারাষ্ট্রের বুল্ধানা জেলায় অবস্থিত লোনার হ্রদ এবং এর খাদ সংলগ্ন সংরক্ষিত বনভূমি। ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত লোনার হ্রদের পানি আকস্মিকভাবে গোলাপি বর্ণ ধারণ করেছে। হ্রদটির এ আকস্মিক রঙ পরিবর্তন কৌতূহল আর প্রশ্নের জন্ম দিয়েছে ভারতীয়দের মনে।
বিশেষজ্ঞরা এর সঠিক কারণ এখনও পর্যন্ত নিশ্চিত করতে পারেননি। তবে কয়েকটি সম্ভাব্য কারণ তারা ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, পানির লবণাক্ততা বৃদ্ধি অথবা লাল বর্ণের জলজ শৈবালের উপস্থিতি এমন রঙ পরিবর্তনের কারণ হতে পারে। অথবা এ দুইয়ের সম্মিলিত প্রভাবেও এমনটা ঘটা বিচিত্র কিছু নয়।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের 'গ্রেট সল্ট লেক' ও অস্ট্রেলিয়ার 'লেক হিলার'-এর কিছু অংশেও এ দুটি কারণে পানির রঙ কিছু কিছু জায়গায় গোলাপি আভা ধারণ করেছে এর আগে।
আনন্দবাজার/এফআইবি









