এর পূর্বে, হুথি পরিচালিত বন্দী বিষয়ক কমিটির চেয়ারম্যান আবদুল কাদের আল-মুর্তাজা এক টুইটার বার্তায় জানান, বৃহস্পতিবার ও শুক্রবার এসব বন্দী বিনিময় হবে। দুই দিনে মোট ১ হাজার ৮১ জন বন্দী মুক্তি পাবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে তিনি জানান।
ইয়েমেন বিষয়ক জতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিত গত মাসে সই হওয়া চুক্তির প্রশংসা করে জানান, এটি খুবই গুরুত্বপূর্ণ মাইলফলক।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একজন নারী মুখপাত্র জানান, সুষ্ঠুভাবে বন্দী বিনিময় সম্পন্ন করার জন্য তাদের সব টিম প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে। তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক ঘণ্টার ভিতরে বন্দী বিনিময় শুরু হবে। ইয়েমেনের আল মসিরা টেলিভিশন চ্যানেল এক প্রতিবেদনে জানায়, মুক্তি পাওয়া বন্দীদের প্রথম দল রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ কবে।
আনন্দবাজার/এফআইবি








