যদি থাকে নসিবে আপনে আপনে আসিবে। এমন গানের ধারাতেই চলছে লালমনিরহাট জেলার মানুষ। তাদের ধারণা কপালে থাকলে করোনা ধরবে না থাকলে ধরবে না। যেখানে সংক্রমণ ঠেকাতে বাইরে বের হওয়া লোকজনকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। তার উল্টা পথে হাঁটছে তারা। কোন ক্রমেই মানছে না তারা এই লকডাউন।
জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে মানুষ কে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন । কিন্তু গত কয়েক দিন ধরে মানুষ মানছে না কোনো নিয়মনীতি। তাঁরা সুযোগ পেলে অকারণে ঘুরে বেড়াচ্ছে । লালমনিরহাট জেলা শহর ও গ্রাম গুলর মহাসড়কে চলছে যাত্রীবাহী ভ্যান, ইজিবাইক। উৎসুক জনতা করছে বাজারে ঘুরাফেরা ।
সরেজমিনে ঘুরে দেখা যায় , জেলার বিভিন্ন হাটবাজারে সরকারের নির্দেশনা অমান্য করে কিছু লোকজন হাট - বাজারে ঘুরে বেড়াচ্ছে। চায়ের দোকান খুলেও বসে আছে তারা।সাংবাদিক দেখা মাত্রই ঝাপ ফেলে পালিয়ে যায় দোকান মালিক।
এলাকার জনগণ বলছে, আল্লাহ্ রোগ দিসে আল্লাহ্ সারাই দিবে আমরা ঘরে থাকলেও আমাদের রোগ হবে বাইরে বের হলেও ধরবে। অনেকের সাথে কথা বলে এই উত্তর মিলে।
এ বিষয়ে জেলা ভ্রাম্যমাণ আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জি,আর সারোয়ার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমরা মানুষ কে সামাজিক দূরত্বে থাকার জন্য নিয়মিত প্রচারণ - প্রচারণা চলছে।এ সময় নিয়ম না মানায় কয়েকজন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়।আসলে নিজে সচেতন না হলে বিপদ বাড়বে কমবে না।আমরা নিয়মিত টহল দিসসি আমরা থাকলে সব ঠিক একটু অন্য যায়গায় গেলে সব আবার আগের মত শুরু করে দেয়।
আনন্দবাজর/শহক/সুফি








