নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শরীরচর্চাই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। খাদ্যাভ্যাস ও শরীরচর্চায় কোনো রকম অনিয়ম হলেই রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। যা মৃত্যুর কারণ। তাই এটি নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ।
শরীরচর্চা করার পাশাপাশি এমন কিছু খাবার রয়েছে যা শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। তো চলুন জেনে নিই সেই জাদুকরী খাবারগুলো সম্পর্কে :
ওটস
ওটসে রয়েছে সলিউবল ফাইবার। এটি বেটা-গ্লুকেন নামে পরিচিত। যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে।
সয়াবিন
সয় ও টফু মিল্কে রয়েছে উচ্চমাত্রায় ফাইবার এবং প্রোটিন। যা কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
বীজ জাতীয় খাবার
বিভিন্ন রকমের বিচিজাতীয় খাবারে রয়েছে সলিউবল ফাইবার। যা এলডিএল কোলেস্টরল কমাতে সহায়তা করে।
সামুদ্রিক মাছ
স্যালমন, শারদিন এবং মেকেরেলের মতো সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। যা হার্টের স্বাস্থ্যের জন্য ভালো কাজ করে।
ঢেড়স
এই সবজিতে রয়েছে ক্যালরির পরিমাণ কম এবং উচ্চমাত্রায় সলিউবল ফাইবার। যা রক্তে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
বাদাম
বাদামে স্বাস্থ্যকর চর্বি রয়েছে। যা আমাদের হার্টের জন্য উপকারী। কাজুবাদাম, পিনাট এবং আখরোট হার্টের স্বাস্থ্যের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে।
আপেল, আঙুর, জাম, সাইট্রাস ফল
এই ফলগুলোতে পেকটিন নামক একটি উপাদান রয়েছে। যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণভাবে কাজ করে। পাতি লেবু এবং কমলা লেবুর মতো সাইট্রাস ফল খেলেও সমান উপকার পাওয়া যায়।
অ্যাপেল সিডার ভিনেগার
২০০৬ সালে জাপানের এক গবেষণাতে দেখা গেছে, ভিনেগার এর অ্যাসিটিক অ্যাসিড রক্তের খারাপ কোলেস্টেরল ধ্বংস করতে সাহায্য করে। গবেষণায় আরো দেখা যায়, আধা আউন্স অ্যাপেল সিডার ভিনেগার নিয়মিত সেবন কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এক গ্লাস পানি এক চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফেলুন। দিনে দুবার এই পানীয়টি খেলে দেখবেন অল্প সময়ের মধ্যেই কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করবে।
আমলকি
আমলকিতে রয়েছে ভিটামিন সি, এমিনো এসিড ও পেকটিন আছে। পেকটিন রক্তের থেকে কোলেস্টেরল সিরাম কমায় এবং রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। নিয়মিত আমলকি খেলে রক্তের ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে। এছাড়া আমলকি রক্ত নালীতে চর্বি জমতেও বাঁধা দেয়।
আনন্দবাজার/টি এস পি









