করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য পরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রেই ৩৬০ জনের উপরে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে।এর ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল সন্তোষজনক বলে দাবি করেছেন ফাইজারের কর্ণধার অ্যালবার্ট বোরলা।
তিনি বলেন, এই ভ্যাকসিনের ট্রায়ালে ভালো ফল পাওয়া গেছে। সবকিছু ঠিক থাকলে এ বছরের অক্টোবরের মধ্যেই করোনার ভ্যাকসিন বাজারে নিয়ে আসতে পারবো। এক ভিডিও কনফারেন্সে এ দাবি করেন তিনি।
অ্যালবার্ট বোরলা জানান, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে ভ্যাকসিনের ভালো ফল পেয়েছি আমরা। তৃতীয় পর্যায়ে ট্রায়ালের ক্ষেত্রে আরও বেশি সংখ্যক মানুষের উপর ভ্যাকসিনের প্রভাব পর্যবেক্ষণ করেই বাণিজ্যিক হারে এর উৎপাদন শুরু হয়ে যাবে।
ফাইজার সিইও অ্যালবার্ট বোরলা আরও বলেন, এখন পর্যন্ত প্রায় ১০০ রকমের ভ্যাকসিন ডিজাইন করা হয়েছে পৃথিবীর নানা দেশে। এর মাঝে ১০টি ভ্যাকসিন এখন সাফল্যের খুব কাছাকাছি রয়েছে। যার মধ্যে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির ভেক্টর ভ্যাকসিন, আমেরিকার বায়োটেকনোলজি ফার্ম মোডার্নার এমআরএনএ ভ্যাকসিন।
আনন্দবাজার/তা.তা









