ভারতে ক্রমেই বেড়ে চলেছে করোনার তাণ্ডব। গেল ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৩২ জনে। দেশটিতে এ নিয়ে নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১১৮ আর আক্রান্ত ৪ হাজার ২৯৮ জন।
এছাড়া ভারতের অন্তত ২১টি রাজ্যে এক হাজার ৯৫ জন তাবলিগ জামাতের মুসল্লির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মাত্র চার দিনের ব্যবধানে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। কেন্দ্র সরকার বলছেন, তাবলিগ জামাতের কারণেই এত তাড়াতাড়ি সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে।
করোনার বিরুদ্ধে কীভাবে লড়াই করা যায়, তা নিয়ে শনিবার টেলিকনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
আনন্দবাজার/শহক









