চিকিৎসা না পেয়ে মারা গেলেন বলিউড শিল্পী মোহিত ভাগেল। ক্যানসারের কারণে হঠাত করে অসুস্থ হয়ে পড়ায় তাকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হলেও, করোনা আতঙ্কে হাসপাতালগুলোতে ঠাঁই মেলেনি তার।
তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও পরিণীতি চোপড়ার ‘জবরিয়া জোড়ি’ সিনেমায়। সালমান খানের সহশিল্পী হিসেবে একাধিক সিনেমায় তাকে দেখা গেছে।
মৃত্যুর সময় মোহিতের বয়স ছিল ২৭ বছর। তার এই অকাল মৃত্যুতে টুইটারে পরিণীতি চোপড়া লিখেছেন, ‘কাজের ক্ষেত্রে সবচেয়ে ভালো মানুষদের একজন। হাসিখুশি, পজিটিভ এবং আত্মবিশ্বাসী একজন মানুষ। ভালবাসি মোহিত।
যশরাজ ফিল্মের ‘বান্টি অউর বাবলি টু’ সিনেমায় অভিনয় করার কথা ছিল মোহিতের। জানুয়ারিতে এর কিছু অংশের দৃশ্য ধারণ করা হয়েছে। তার অংশের আরও কিছু কাজ বাকিই ছিল। করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় তা আর করা হলো না মোহিতের।
আনন্দবাজার/তা.তা








