করোনাভাইরাসের কারণে ভারতীয়দের জন্য এইচ১-বি ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র৷ ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে বিপাকে পড়বে যুক্তরাষ্ট্রে চাকরি প্রত্যাশী প্রায় দুই লাখ মানুষ।
মার্কিন সংস্থাগুলোকে প্রযুক্তি, অর্থনীতি, প্রকৌশল, চিকিৎসা, গণিত, বিজ্ঞানের মতো বিশেষ ক্ষেত্রে তাত্ত্বিক বা প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজনে স্নাতক পাস অভিবাসী কর্মচারী নিয়োগ করতে দেয়ার ভিসাই হলো এই এইচ১-বি ভিসা।
এই ভিসা জারি করা হয় নির্দিষ্ট সময়ের জন্য৷ আর এই ভিসা সবচেয়ে বেশি ভারতীয় প্রযুক্তিবিদরা পেয়ে থাকেন ৷ ভিসা বাতিলের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হতে যাচ্ছে ভারতীয়রা৷ তবে এই ভিসা বাতিলের সিদ্ধান্তে যাদের বর্তমানে কাজের অনুমোদন রয়েছে তাদের ওপর কোনো রকম প্রভাব পড়বে না৷
এইচ১-বি ভিসা মূলত তিন বছরের জন্য দেওয়া হয়। যা পরে ছয় বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকে৷ এই ভিসা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন এসব অভিবাসী৷ ভারতে বিপুল সংখ্যক প্রযুক্তি কর্মী এই ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করেন৷
আনন্দবাজার/ডব্লিউ এস









