এক টেলিভিশন বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্যারিসসহ আটটি শহরে রাতের কারফিউ জারি করেছেন। চার সপ্তাহের এই কারফিউ শনিবার থেকে কার্যকর হবে।
মহামারি করোনা ছড়িয়ে যাওয়ার জেরে ওই ৯ শহরে রাতের বেলা কারফিউ জারির আদেশ দেওয়া হয়েছে।
টেলিভিশনে এক সাক্ষাৎকারের সময় ম্যাখোঁ বলেছেন, শনিবার থেকে কারফিউ কার্যকর হবে। অন্তত চার সপ্তাহ কার্যকর থাকবে কারফিউ। রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত লোকজনকে ঘরে থাকার কথা বলা হয়েছে। কারফিউ না মানলে জরিমানা করা হবে।
ফ্রান্স সরকার অবশ্য নতুন করে জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থাও ঘোষণা করেছে। প্রেসিডেন্ট ম্যাখোঁ বলেছেন, আমরা করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদেরকে পদক্ষেপ নিতে হবে।
ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে সাত লাখ ৭৯ হাজার ৬৩ জন এবং মারা গেছে ৩৩ হাজার ৩৭ জন।
আনন্দবাজার/এফআইবি









