হুয়াওয়ে বিভিন্ন অফার নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে। ঈদের আনন্দকে আর রঙ্গিন করতে হুয়াওয়ে নিয়ে এলো নতুন সব অফার। পুরস্কারের তালিকায় রয়েছে জনপ্রিয় নোভা সেভেন আই, ওয়াচ জিটি-২ই’সহ রয়েছে হুয়াওয়ে ৩৬০ ডিগ্রি ভিআর ক্যামেরা, গিফট বক্স, হুয়াওয়ে হেডফোন, টি-শার্ট, ছাতাসহ আরও অনেক কিছু।
২১ জুলাই থেকে চালু হয়ে ৩ আগস্ট পর্যন্ত অফারটি চলবে। হুয়াওয়ে অনুমোদিত নির্দিষ্ট ব্র্যান্ডশপ থেকে স্মার্টফোন ও ট্যাব কিনে এ পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
প্রথমে ইংরেজিতে এইচডব্লিউ (HW) লিখে স্পেস রিটেইলার কোড ও আইএমইআই নাম্বার দিয়ে ২৬৯৬৯ নাম্বারে এসএমএস পাঠাতে হবে হুয়াওয়ের এই সব অফার পেতে। ফিরতি মেসেজে গ্রাহক পুরস্কারের নোটিফিকেশন পাবেন।
আনন্দবাজার/এস.কে









