করোনা আক্রান্ত হলেন মালাইকা অরোরা। করোনা আক্রান্ত হলেও, মালাইকার শরীরে কোনও উপসর্গ নেই। ফলে বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন অভিনেত্রী। যদিও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিজে কিছু জানাননি মালাইকা অরোরা। অভিনেত্রীর বোন অমৃতা অরোরার কাছ থেকে জানা গিয়েছে এই খবর।
রবিবার একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হন অমৃতা অরোরা। সেখানেই তিনি মালাইকার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন। রিয়েলিটি শোয়ের শ্যুটিং করতে গিয়েই মালাইকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বলিউডের ‘ছইয়া ছইয়া গার্ল’।
রিপোর্টে বলা হয়, মালাইকা যে রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে হাজির হচ্ছেন, সেই অনুষ্ঠানের বেশ কয়েকজন সম্প্রতি করোনায় আক্রান্ত হন। যদিও ওই সময় অভিনেত্রী ভাল আছেন বলেই জানা যায়। আচমকাই রবিবার মালাইকার করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
আনন্দবাজার/শহক









