দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার ব্লক মার্কেটে মোট ১৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২০ লাখ ৪৫ হাজার ৯২০টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ১৩ লাখ টাকা।
এ তথ্য জানা গেছে ডিএসই সূত্রে।
সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের শেয়ার। কোম্পানিটি মোট ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
অপরদিকে তালিকার দ্বিতীয় স্থানে আছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক। কোম্পানিটি মোট ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল করেছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, আমান ফিড, এমবি ফার্মা, বাংলোদেশ সাবমেরিন কেবলস, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, আইসিবি ইম্পোলয়েজ মিউচ্যুয়াল ফান্ড, কেডিএস এক্সেসরিজ, এমএল ডাইং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ড, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা ও ইউপিজিডিসিএল।
আনন্দবাজার/এফআইবি









