পুলিশি নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েডের স্মরণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে যোগ দিয়েছিল হাজার হাজার মানুষ। বিপুল সংখ্যক আন্দোলকারীর উপস্থিতিতে আবারও ফ্লয়েডসহ অন্যান্য কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয় এ অনুষ্ঠানে।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের অধিকার লঙ্ঘনের মামলা করা হয়েছে মানবাধিকার সংগঠনগুলো থেকে।
মামলার অভিযোগ করা হয়, নিউইয়র্কের লাফায়েত পার্কে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য অন্যায়ভাবে বল প্রয়োগ করেছে ট্রাম্প প্রশাসন।
অন্যদিকে, মিনেসোটা, নিউইয়র্কসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর আন্দোলনকারীদের করোনা পরীক্ষা করানোর কথা বলেছেন। কার্যকর পদক্ষেপ না নিলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
আন্দোলনের দশম দিনে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে গোটা যুক্তরাষ্ট্রজুড়ে।
আনন্দবাজার/তা.তা









