এবার আফগান প্রেসিডেন্ট প্রাসাদে করোনা হানা দিয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় ২০ থেকে ৪০ কর্মী। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি আফগান সরকার। প্রেসিডেন্ট আশরাফ ঘানি নিজে আক্রান্ত হয়েছেন কিনা সেটাও জানা যায়নি।
এ বিষয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
আফগান সরকারের এক মুখপাত্রকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, প্রেসিডেন্ট প্রাসাদের ২০ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু বিষয়টিকে গোপন রাখা হয়েছে, যাতে এ নিয়ে কোনও আতঙ্ক ছড়িয়ে না পড়ে।
আফগানিস্তান সরকারের দেয়া তথ্য অনুযায়ী, সে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৯৩৩ জন। মারা গেছেন ৩৩ জন। এদিকে রোববার (১৯ এপ্রিল) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।
আনন্দবাজার/শহক








