বিটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক বলেছেন, চলতি বছরই ফাইভ-জি নেটওয়ার্ক চালুর ব্যাপারে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর রমনায় বিটিআরসি ভবনে আয়োজিত বিগত বছরে বিটিআরসির নানা অর্জন তুলে ধরে এসব কথা বলেন তিনি।
গ্রাহকের তুলনায় অপারেটরদরে স্প্রেকটাম কম হওয়ায় নিরবচ্ছিন্ন সেবা পেতে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছেভ এটি জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, শিগগিরিই স্প্রেকটামের দাম কমাতে অর্থমন্ত্রীর কাছে আবেদন করা হবে।









