সিরিয়ায় সাধারণ মানুষের উপর নির্যাতনের অভিযোগে দু'জন প্রাক্তন সামরিক সদস্যর বিচার শুরু করেছে জর্মানি। অভিযুক্তরা শরণার্থী হিসাবে জার্মানিতে বসবাস করছিলেন। তাদেরকে এক বছর আগে গ্রেপ্তার করা হয়েছিল।
তাদের মধ্যে একজন সিরিয়ার সেনাবাহিনীর সিনিয়র সদস্যে। অন্যজন হচ্ছে তার সহযোগী। তারা জার্মানিতে শরণার্থী হিসাবে বসবাস করছিলেন এবং গত বছরের ফেব্রুয়ারিতে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
যুদ্ধাপরাধের জন্য সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বিশ্বের প্রথম বিচার এটি। সারা বিশ্বে কেভিড-১৯ মহামরীর কারণে বিভিন্ন বিধিনিষেধ থাকা সত্ত্বেও জার্মানিতে এর বিচার শুরু হয়েছে।
এ ব্যাপারে জার্মান আইন বলেছে, ন্যায়বিচার এবং দক্ষ আইনী ব্যবস্থার স্বার্থে মামলাটি দ্রুত এগিয়ে নেওয়া জরুরি।
আনন্দবাজার/এফআইবি








