আজকাল যেন ট্রেন্ড হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া বা নোংরা ভাষায় আক্রমণ করা। তারকারা এই ধরনের আক্রমণের শিকার সবথেকে বেশি হন। ভারতের মহারাষ্ট্র পুলিশ সেই সাইবার আক্রমণ ও হুমকি বন্ধে পদক্ষেপ নিয়েছে। অভিনেত্রী সোনাক্ষী সিনহা এই কাজে তাদের সঙ্গে হাত মিলিয়েছেন।
এই নায়িকা বলেন, সোশ্যাল মিডিয়া এসেছিল ভালোবাসা ও ইতিবাচক বিষয় ছড়িয়ে দেয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাইবার দুনিয়ায় আক্রমণ ও হুমকির জন্য এই জায়গাটা ক্রমাগত বিষাক্ত ও মানসিক চাপের কারণ হয়ে উঠছে।
তিনি আরও বলেন, সাইবার দুনিয়ায় আক্রমণ ও হুমকির শিকার হয়েছি আমি নিজেও। মানুষকে মানসিক ভাবে অবসাদগ্রস্ত করে তোলে এই ধরনের বিষয় গুলো। তাই এ ধরনের সাইবার আক্রমণ, হুমকিতে দাঁড়ি লাগাতে চলেছি।
সাইবার দুনিয়ায় কদর্য আক্রমণ ও হুমকি বন্ধে মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে প্রচার চালানো হবে। পাঁচটি লাইভ চ্যাটের ব্যবস্থা রাখা হয়েছে যা প্রচারের জন্য। সোনাক্ষীও এতে অংশ নেবেন।
সাইবার দুনিয়ায় ক্রমাগত হুমকি, আক্রমণের শিকার হয়ে নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধ রেখেছেন সোনাক্ষীও।
আনন্দবাজার/এস.কে









