একটানা ৬৭ দিনের ছুটি শেষে দেশের ব্যাংকিং ব্যবস্থাও পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে আগামী রবিবার (৩১ মে)। সরকার ঘোষীত সাধারণ ছুটির মেয়াদ শেষ হওয়ায় এই সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। লেনদেনে চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু করোনা ভাইরাসের মাঝারি এবং উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, কর্মকর্তা, সন্তানসম্ভবা গ্রাহক এবং কর্মকর্তা ব্যাংকে যেতে পারবেনা। কর্মকর্তাদের নিজ দায়িত্বে সীমিত যানবাহনে যাতায়াত করতে হবে।
আজ বৃহস্পতিবার (২৮ মে) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, ব্যাংকের শাখা প্রতি কর্মদিবসে খোলা রাখতে হবে। শ্রমঘন শিল্প এলাকায় সব ব্যাংক শাখা খোলা রাখতে হবে। সমুদ্র, স্থল ও বিমানবন্দর (পোর্ট ও কাস্টমস) এলাকায় ব্যাংকের শাখা ও বুথ স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
আনন্দবাজার/এফআইবি







